ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজী টায়ারসে আগুন, ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৯, ২৭ আগস্ট ২০২৪
গাজী টায়ারসে আগুন, ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসীতে গাজী গ্রুপের টায়ার তৈরির কারখানায় আগুনের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হামিদুর রহমানের নেতৃত্বে ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

মঙ্গলবার দুপুরে গাজী টায়ারসের কারখানায় ডিসি মাহমুদুল হক সাংবাদিকদের এ তথ্য জানান। এ সময় তিনি গাজী টায়ার কারখানা পরিদর্শন করেন।

জেলা প্রশাসক মাহমুদুল হক বলেন, ৮ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দিয়েছি ঘটনার সঙ্গে জড়িতদের একটি তালিকা তৈরি করতে। ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। গাজী টায়ারের যে ভবনটিতে আগুন লেগেছে তার ভেতরে সালফারসহ ক্যামিকেল থাকায় আগুন নিয়ন্ত্রণে এলেও তাপ ও ধোঁয়া রয়ে গেছে। এ কারণে উদ্ধারে নামা যাচ্ছে না। খুব দ্রুত উদ্ধার কাজ শুরু করা হবে। নিখোঁজদের একটি তালিকা প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে।

Advertisement

গাজী টায়ারে এ পর্যন্ত ১৭৬ জন নিখোঁজের দাবি জানিয়েছেন স্বজনরা। এদিকে নিখোঁজদের খোঁজে স্বজনরা কারখানার ভেতরে ও বাইরে অবস্থান নিয়েছে। তাদের আহাজারিতে কারখানার আশপাশের পরিবেশ ভারী হয়ে আসছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!