ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, যে উদ্যোগ নিলেন চাঁদপুরের ব্যবসায়ীরা

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৪৯, ২৮ আগস্ট ২০২৪
অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, যে উদ্যোগ নিলেন চাঁদপুরের ব্যবসায়ীরা
ফাইল ফটো

সম্প্রতি অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রির নামে প্রতারণার অভিযোগ উঠেছে। ফেসবুক পেইজ থেকে লোভনীয় অফারে ইলিশ কিনে প্রতারিত হয়েছেন অনেক ক্রেতা। এ কারণে প্রতারণা ঠেকাতে ৪১টি প্রতিষ্ঠানের তালিকা করেছেন চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবসায়ীরা। তালিকাভুক্ত এসব প্রতিষ্ঠানের বাইরে কেউ ইলিশ কিনলে প্রতারিত হওয়ার আশঙ্কা রয়েছে।

মঙ্গলবার রাতে ব্যবসায়ীদের এই তালিকা প্রকাশ করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নূর হোসেন। এ তালিকায় উঠে এসেছে ইলিশ বিক্রি করা ৪১টি প্রতিষ্ঠান/ফেসবুক পেইজের নাম।

প্রতিষ্ঠান/ফেসবুক পেজগুলো হলো- মেসার্স খান এন্টারপ্রাইজ, ইলিশ ভাইয়া চাঁদপুর, ইলিশ তনয়া, রূপালী বাজার, মাছ বিচিত্রা, অর্গানিক ভাইয়া, বহরিয়া ফিস, চাঁদপুরের ইলিশ.কম, চাঁদ মোহনা ফিস, ইলিশেগুড়ি, চাঁদপুর ইলিশ, সজিব ইলিশের বাজার, ইনটাইম ম্যানেজমেন্ট, হাতুড়ে.কম, চাঁদপুর ইলিশ বাজার, শাহীন ইলিশ ঘর, চাঁদপুর ফিস, মেসার্স আলম ট্রেডার্স, ফ্রেশ মৎস্য ভান্ডার, তাজা ফিশ, রারজানা আক্তার, চাঁদপুর মাছের বাজার, এক্সেপশনাল টি অ্যান্ড প্রোডাক্ট, পঙ্খিরাজ, নগদ বাজার অনলাইন শপিং, পাঁচ মিশালী, ইলিশ বাড়ি, ইলিশের বাড়ি চাঁদপুর, ঢালী মৎস্য আড়ৎ, চাঁদপুর রূপালী ইলিশ, চাঁদপুরের রূপালী ইলিশের বাজার ২.০, মাছের মেলা, চাঁদপুর ইলিশ বাজার, চাঁদপুর তাজা ইলিশের বাজার, চাঁদপুরের ইলিশ, ফ্রেস পণ্য, আসসুন্নাহ হালাল উপার্জন, রুহামা ফুড, তাজা ইলিশ ও ঐশ্যি বাজার।

Advertisement

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদতর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নূর হোসেন জানান, অনলাইনে ইলিশ কেনাকাটার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত। যারা অনলাইনে ইলিশ বিক্রি করেন তাদের নামের তালিকা চাঁদপুর মৎস্য সমবায় সমিতির সভাপতি আবদুল বারি জমাদার মানিকের কাছে সংরক্ষিত আছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!