শনিবার চট্টগ্রাম সার্কিট হাউজে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ফারুক-ই-আজম বলেন, নানা প্রক্রিয়ায় নানাভাবে লোকজন মুক্তিযোদ্ধা হয়েছেন। সেগুলো আমরা যাচাই-বাছাই করবো। যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা তারা থাকবেন। যাদের আমরা মুক্তিযোদ্ধা হিসেবে পাবো না তারা বাদ পড়ে যাবেন।
.png)
মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা আরো বলেন, কী পরিমাণ মুক্তিযোদ্ধার সন্তানের চাকরি হয়েছে এবং মুক্তিযোদ্ধার সংখ্যা কত, এসব জনসাধারণের কাছে উন্মুক্ত করে দেবো। কোটা সংস্কার আন্দোলনে বড় ধরনের ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আমরা কাজ শুরু করেছি, মন্ত্রণালয়কে যাচাই করতে দিয়েছি।
গত ১৩ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন ফারুক-ই-আজম।