দেশের মানুষের পাশে দাঁড়াতে নেত্রকোণায় কয়েকটি ধাপে অর্থ সংগ্রহের কাজ করছে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। জেলা দুর্গাপুরে মাত্র তিন দিনে ২ লাখ ৪৪ হাজার ৩৯০ টাকা উত্তোলন করলো শিক্ষার্থীরা। সেই টাকাই আস-সুন্নাহ ফাউন্ডেশনে বন্যার্তদের মাঝে পাঠিয়েছেন তারা।
সোমবার (২৬ আগস্ট) বিকেলে সুসং সরকারি মহাবিদ্যালয়ের শহিদ মিনার চত্বরে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী রাতুল খান রুদ্র।
.png)
এছাড়াও অর্থ সংগ্রহ কার্যক্রমের যাবতীয় বিষয়ে তুলে ধরেন বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী রিয়াদ হাসান,আলিফ। এই সময় উপস্থিত ছিলেন শিক্ষক মাসুম বিল্লাহ অভি, শিক্ষার্থী আতিক রহমান, হীরা আব্বাসী, সানি, রকিবুল হাসান, শেখ সাব্বির, রাসেল, মঈনুল ইসলাম শাওন, শামীম, প্রাঙ্গন, জহিরুল, রিদওয়ান সহ আরো অনেকে ।
তারা জানায়, বন্যার্তদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র সমাজ। পরে বিভিন্ন হাট-বাজার ঘুরে টাকা সংগ্রহ করা হয়। গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত এই তিনদিনে ২ লাখ ৪৪ হাজার ৩৯০ টাকা উত্তোলন করা হয়েছে। যা সবার মতামতের ভিত্তিতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বন্যার্তদের মাঝে পাঠানের সিদ্ধান্ত নেওয়া হয়। আস-সুন্নাহ ফাউন্ডেশনের ডাচ্ বাংলা ব্যাংক একাউন্টে এই অর্থ প্রেরণ করা হয়েছে। এ ছাড়াও বাংলাদেশের যেকোনো দুর্যোগে দুর্গাপুর ছাত্র সমাজ পাশে থাকবে বলে জানায় তারা ।