ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে একদিনের বেতন দিল মোংলা বন্দর

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০০, ২৫ আগস্ট ২০২৪
প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে একদিনের বেতন দিল মোংলা বন্দর
মোংলা বন্দর। ছবি: ডেইলি বাংলাদেশ

বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। বন্দটির সব কর্মকর্তা-কর্মচারীদের একদিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দেওয়া হয়েছে।

রোববার (২৫ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মোংলা বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান।

জানা যায়, রোববার হিসাব নাম: প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল, সোনালী ব্যাংক কর্পোরেট শাখা, প্রধান উপদেষ্টার কার্যালয়, হিসাব নম্বর:০১০৭৩৩৩০০৪০৯৩ এ বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন জমা দেওয়া হয়। দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যাকবলিত হওয়ায় বন্যায় আক্রান্ত মানুষদের সহযোগিতা এবং চলমান বন্যা মোকাবিলা করার জন্য এ অর্থ দেওয়া হয়েছে।

Advertisement

মোংলা বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান বলেন, মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতনের টাকা দিয়েছি। এছাড়াও আগামীকাল সোমবার বন্যাকবলিত ফেনি জেলার ১ হাজার পরিবার এবং খুলনার পাইকগাছায় ২০০ পরিবারের মধ্যে ১৯ টন বিশুদ্ধ পানি, খাদ্য সামগ্রী ও ওষুধ সামগ্রী বিতরণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!