ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

একদিনের বেতন বন্যার্তদের দিলেন বেরোবি কর্মকর্তারা

বেরোবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৫, ২৫ আগস্ট ২০২৪
একদিনের বেতন বন্যার্তদের দিলেন বেরোবি কর্মকর্তারা
ছবি: ডেইলি বাংলাদেশ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কর্মকর্তাদের একদিনের বেতন কেটে বন্যার্তদের সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী। 

মঙ্গলবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্তক্রমে কর্মকর্তাদের এক দিনের বেতন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসের ত্রাণ তহবিলে জমা দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীরা বন্যার্তদের সহায়তার জন্য ২ লাখ ১০ হাজার টাকার খাবার এবং বস্ত্র সংগ্রহের পর বন্যার্তদের এলাকায় পাঠানো হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: বেরোবি
লিংক সফলভাবে কপি হয়েছে!