নিহতরা হলেন- আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের দত্তেরাবাদ এলাকার বাসিন্দা আজম মৃধার স্ত্রী সুমি আক্তার (৩০) ও তাদের ছেলে আজমাইন (৪)।
উপজেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন বলেন, দুর্ঘটনায় থ্রি-হুইলারটি সামনের দিক থেকে দুমড়ে-মুচড়ে যায়। আরও ৬-৭ জন যাত্রী আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। মা-ছেলের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
.png)
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে উদ্ধারকারীরা জানান, দুপুর দেড়টার দিকে বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী যমুনা লাইন পরিবহনের বাসটি বেজহার বাসস্ট্যান্ড অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক দিয়ে বরিশালের দিকে যাচ্ছিল যাত্রীবাহী একটি থ্রি-হুইলার। চলন্ত অবস্থায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।
গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটিকে আটক রাখা হয়েছে। বর্তমানে সড়ক স্বাভাবিক, গাড়ি চলাচল করছে। আহত ৭ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহগুলো থানা পুলিশের কাছে দেওয়া হয়েছে বলে জানান তিনি।