এ বিষয়ে জানতে বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তারের সঙ্গে যোগাযোগ করা হয়। এ ব্যাপারে তিনি জানান, ট্রাক উল্টে যাওয়ার কোনো ঘটনা ঘটেনি। তবে গতকাল শনিবার ত্রাণ নিয়ে কিছুটা সমস্যা হয়েছিল।
অপর এক প্রশ্নের উত্তরে সাহিদা আক্তার বলেন, উপজেলার মহিষমারায় তো যেতেই পারবে না ট্রাক। ওই এলাকায় পানি রয়েছে।
.png)
এর আগে, বৃহস্পতিবার (২২ আগস্ট) ১২টার দিকে বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুড়বুড়িয়া এলাকার গোমতী বাঁধের একটি অংশে ধসে পানি ঢুকতে থাকে। মুহূর্তের মধ্যেই প্লাবিত হয়ে যায় বুড়বুড়িয়া এলাকা।
স্থানীয়রা জানায়, বুড়বুড়িয়া এলাকার গোমতী বাঁধ ধসে পড়ার পর থেকে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার প্রায় সোয়া লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। প্রতিনিয়ত প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। দিশেহারা হয়ে পড়েছে দুই উপজেলার মানুষ। বসতি ছেড়ে মানুষ ছুটছেন আশ্রয় কেন্দ্রের দিকে। সময় যত গড়াচ্ছে পরিস্থিতি ততোই ভয়াবহ রূপ নিচ্ছে। চারদিকে মানুষের বাঁচার আকুতি শোনা যাচ্ছে। অনেকেই শুধু পরনের কাপড় নিয়ে ঘর ছেড়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে রাজাপুর ইউনিয়নের রাজাপুর গ্রাম, লড়িবাগ, বারেশ্বর এবং শংকুচাইলসহ বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।