ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২৩, ২৩ আগস্ট ২০২৪
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের সারি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেনে এ সড়কে যাতায়াত করা যাত্রী ও চালকরা। শুক্রবার (২৩ আগস্ট) দুপুর পর্যন্ত ফেনীর মুহুরীগঞ্জ থেকে কুমিল্লা পর্যন্ত মহাসড়কে পানি দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের ঢাকামুখী লেনের মিরসরাই সদর থেকে ফেনী পর্যন্ত হাজারও গাড়ি আটকা রয়েছে। উল্টোপথে ত্রাণবাহী গাড়ি যাওয়ার জন্য সহযোগিতা করা হচ্ছে। আবার অনেক গাড়ি যানজটে আটকা রয়েছে।

ট্রাকচালক মাসুদ রানা বলেন, বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম শহর থেকে মালবোঝায় করে ঢাকার উদ্দেশে রওয়ানা দিয়েছি। এতক্ষণে ঢাকা পৌঁছানোর কথা, কিন্তু এখনো মুহুরীগঞ্জে আটকা রয়েছি।

Advertisement

আরেক চালক আরিয়ান রাব্বি বলেন, প্রায় ১৫ ঘণ্টা আটকা রয়েছি। হোটেল বন্ধ থাকায় কোনো খাবার পাচ্ছি না। কখন ঢাকায় পৌঁছাবো বুঝতেছিনা।

যাত্রীবাহী হুন্দাই গাড়ির চালক রবিউল আলম বলেন, ঘণটার পর ঘণ্টা যাত্রী নিয়ে বসে আছি। যাত্রীরা অনেক কষ্টে আছেন। চট্টগ্রামও ফিরে যেতে পারছি না।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!