বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পদুয়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। আহতরা হলেন- হানিফ, আলভী, ওসমান, রুবেল, নজরুল ও বাপ্পী।
.png)
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী চলন্ত মিনি ট্রাকের ওপর মহাসড়কের পাশে থাকা একটি গাছ ভেঙে পড়ে। এতে মিনি ট্রাকের পেছনে থাকা একজন ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরো ছয়জন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জামশেদ উদ্দিন গিয়াস বলেন, গুরুতর আহত ছয়জনকে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।