ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মোটরসাইকেলে ফিরছিলেন বাড়ি, পথেই প্রাণ গেল ২ যুবকের

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২৬, ২১ আগস্ট ২০২৪
মোটরসাইকেলে ফিরছিলেন বাড়ি, পথেই প্রাণ গেল ২ যুবকের
ছবিতে নিহতরা

মাদারীপুরের শিবচর উপজেলায় বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

মঙ্গলবার (২০ আগস্ট) সন্ধ্যায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার বাখরেরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসিবুর রহমান নয়ন মোল্লা (২২) মাদারীপুরের ডাসার উপজেলার কাজীবাকাই এলাকার প্রয়াত মিজানুর রহমান মন্টু মোল্লার ছেলে ও মাসুদ খলিফা (২৪) একই এলাকার তগবির খলিফার ছেলে।

Advertisement

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন হাসিব ও মাসুদ। সন্ধ্যা ৭টার দিকে শিবচর উপজেলার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের বাখরেরকান্দি এলাকায় আসে। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই হাসিবের মৃত্যু হয়। গুরুতর আহত মাসুদকে উদ্ধার করে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মাসুদও মারা যান।

শিবচর হাইওয়ে থানার ওসি মো. শাকিল আহম্মেদ বলেন, দুই মোটরসাইকেল আরোহী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!