ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পরকীয়া করতে গিয়ে ধরা, প্রেমিকাকে বাড়ি রেখে উধাও বিকাশ

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৯, ১৯ আগস্ট ২০২৪
পরকীয়া করতে গিয়ে ধরা, প্রেমিকাকে বাড়ি রেখে উধাও বিকাশ
প্রেমিক বিকাশ চন্দ্র হালদার

মানিকগঞ্জের হরিরামপুরে পরকীয়ায় ধরা পড়ে প্রেমিকাকে বাড়িতে রেখে পালিয়েছেন প্রেমিক বিকাশ চন্দ্র হালদার। 

সোমবার (১৯ আগস্ট) বিকাশ হালদারের বাড়িতে গেলে প্রেমিকাকে পাওয়া যায়। এর আগে, শুক্রবার (১৬ আগস্ট) উপজেলার বাল্লা ইউনিয়নের বাল্লা গ্রামে এ ঘটনা ঘটে। প্রেমিক বিকাশ চন্দ্র হালদার একই গ্রামের বলাই চন্দ্র হালদারের ছেলে। ওই গৃহবধূর ১৮ বছরের ছেলে ও ৯ বছরের একজন মেয়ে আছে। 

প্রেমিকা গৃহবধূ বলেন, তিন বছর আমাদের সম্পর্ক। আমাকে বিয়ে করবে বলে বাড়ি থেকে নিয়ে এসে এখন সে তিন দিন পলাতক রয়েছে।

Advertisement

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই তাদের প্রেমের সম্পর্ক চলছিল। বিষয়টি জানাজানি হলে একাধিকবার উভয়কে শাসন করে মীমাংসা করা হয়। এরপরও চলতে থাকে তাদের প্রেমের সম্পর্ক। শুক্রবার (১৬ আগস্ট) তারা আবার ঘুরতে বের হলে উপজেলার ঝিটকা এলাকার লোকজন তাদের আটক করে। রাতেই স্থানীয় লোকজন গিয়ে তাদের এলাকায় নিয়ে আসে এবং প্রেমিকের বাড়িতে পাঠিয়ে দেয়। পরদিন প্রেমিক বিকাশ হালদার বাড়ি থেকে পালিয়ে যায়।

বাল্লা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রওশন আলী বলেন, আমরা তাদের সংশোধনের জন্য কয়েকবার বিচার করেছি। কিন্তু তারা ঠিক হয়নি। এখানে সমস্যা হলো একজন হিন্দু আরেকজন মুসলমান। তাই আইনি জটিলতায় আমরা বিয়ে দিতে পারিনি। এখন তিনদিন ধরে ওই নারীকে বাড়ি রেখে ওই ছেলেই উধাও হয়ে গেছে।

বিকাশ হালদারের বাবা বলাই হালদার বলেন, ওইদিন রাতে এলাকার মাতব্বররা এই মেয়েকে বাড়িতে দিয়ে গেছে। আমার ছেলে বলল এখানেই থাক। তারপর দুদিন পর কিছু লোক এসে মেয়েটার সঙ্গে কথা বলে আমার ছেলেকে নিয়ে গেছে। সে আর বাড়ি আসেনি। 

হরিরামপুর থানার ওসি শাহ নূর এ আলম বলেন, ওই গৃহবধূর স্বামীর একটা অভিযোগ পেয়েছি। তবে দুজনই প্রাপ্তবয়স্ক। আইনের বাইরে তো আমরা কিছু করতে পারব না। আমি ওই গৃহবধূর স্বামীকে ডেকেছি। তার সঙ্গে কথা বলে আমরা পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!