ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ট্রেনের নিচে পড়েও বেঁচে গেলেন বৃদ্ধা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ২২:২৪, ১৮ আগস্ট ২০২৪
ট্রেনের নিচে পড়েও বেঁচে গেলেন বৃদ্ধা
ট্রেনের নিচে পড়ে প্রাণে বেঁচে গেলেন ঐ বৃদ্ধা। ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ে জংশন স্টেশন এলাকায় চট্রগ্রামগামী চট্রলা ট্রেনের নিচে পড়ে প্রাণে বেঁচে গেছেন এক বৃদ্ধা। তবে এ ঘটনায় ঐ বৃদ্ধা অক্ষত অবস্থায় আছেন। তার কোনো ক্ষতি হয়নি। রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী চট্রলা ট্রেনটি আখাউড়া জংশন স্টেশনে যাত্রা বিরতি শেষে ছেড়ে দেয়। এ সময় ঐ বৃদ্ধা রেলওয়ে স্টেশন এলাকায় অসাবধানবশত হোঁচট খেয়ে রেললাইনে পড়ে যান। তখনই তিনি দেখতে পান ঐ লাইন দিয়ে একটি ট্রেন যাচ্ছে। পরে তিনি রেললাইনের মাঝে শুয়ে পড়েন। তার এ অবস্থা দেখতে পেয়ে বাইরে থেকে লোকজন তাকে নির্দেশনা দিচ্ছেন একটুও না নড়তে। মাথা না উঁচু করতে। এভাবে মিনিট দেড়েক পর ট্রেন চলে যাওয়ার পর সেখান থেকে তাকে স্থানীয় লোকজনরা উদ্ধার করেন। তবে লাইনের মাঝামাঝি থাকায় বড় ধরনের কোনো বিপদ হয়নি।

আখাউড়া রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন খন্দকার বলেন, ‘বিষয়টি শুনে খোঁজ খবর নিয়েছি। ওই বৃদ্ধার কোনো ক্ষতি হয়নি। আল্লাহর অশেষ রহমত থাকায় তিনি প্রাণে বেঁচে গেছেন।’ 

ডেইলি-বাংলাদেশ/এমকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!