ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৪ কোটি ১৬ লাখ টাকার মাদকদ্রব্য এলএসডি উদ্ধার 

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ০০:৫৮, ১৮ আগস্ট ২০২৪
৪ কোটি ১৬ লাখ টাকার মাদকদ্রব্য এলএসডি উদ্ধার 
উথলী থেকে ৪ কোটি ১৬ লাখ ৭২ হাজার টাকার মাদকদ্রব্য এলএসডি উদ্ধার। ছবি: ডেইলি বাংলাদেশ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী থেকে ৪ কোটি ১৬ লাখ ৭২ হাজার টাকার মাদকদ্রব্য এলএসডি উদ্ধার করেছে বিজিবি। শনিবার (১৭ আগস্ট) রাত ৮টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়ন বিষয়টি নিশ্চিত করে। 

মহেশপুর বিজিবি ৫৮-ব্যাটালিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার বিকেল ৩টার দিকে মহেশপুর-৫৮ বিজিবির অন্তর্ভুক্ত ক্যাম্পের পাশে উথুলি স্কুলে অবস্থান নেয় বিজিবি সদস্যরা। এ সময় সন্দেহভাজন একটি মোটরসাইকেলে দুই চোরাকারবারি উথুলি হয়ে দর্শনা-চুয়াডাঙ্গা অভিমুখে যাওয়ার পথে মোটরসাইকেলটি গতিরোধ করার চেষ্টা করে বিজিবি সদস্যরা। ওই সময় চোরাকারবারিরা মোটরসাইকেলটি রাস্তায় ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা মোটরসাইকেলটি উদ্ধার করে বিশেষ কায়দায় মোটরসাইকেলে লুকায়িত ১ শ মিলিগ্রামের চার বোতল মাদকদ্রব্য এলএসডি উদ্ধার করে। যার আনুমানিক বাজার মূল্য ৪ কোটি ১৬ লাখ ৭২ হাজার টাকা। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!