বুধবার (১৪ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে জীবননগর-কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পশু হাসপাতালের কাছে এ দুর্ঘটনা ঘটে।
কেডিকের ইউপি সদস্য রুবেল হোসেন জানান, সকালে বাড়ি থেকে বের হয়ে বাইসাইকেলযোগে তিনি জীবননগর বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে জীবননগর পশু হাসপাতালের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ফাহিম ফয়সাল নামে একটি বাস তাকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে সড়কের ওপরে পড়ে তিনি মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
জীবননগর থানার ওসি এসএম জাবীদ হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক বাসটি আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে। চালক ও সহকারী পলাতক।