ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাটিরাঙ্গায় পাহাড় ধস, সড়কে যান চলাচল বন্ধ

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৯, ১৭ আগস্ট ২০২৪
মাটিরাঙ্গায় পাহাড় ধস, সড়কে যান চলাচল বন্ধ
বৃষ্টির জন্য পাহাড় ধসে পড়ায় ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ। ছবি: ডেইলি বাংলাদেশ

খাগড়াছড়ির মাটিরাঙ্গার আলুটিলা সাপমারা এলাকায় পাহাড় ধসে পড়ায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শনিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে আলুটিলার সাপমারা এলাকার কাছাকাছি এ পাহাড় ধসের ঘটনা ঘটে। ফলে খাগড়াছড়ি থেকে ঢাকা-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। 

আটকা পড়া যাত্রীরা জানান, সকালে সাপমারা এলাকায় পাহাড়ের মাটি ধসে রাস্তায় পড়ে যাওয়ায় দুই ঘণ্টার বেশি সময় ধরে যান চলাচল বন্ধ রয়েছে। সড়কের মাটি সরানোর কাজ করছে ফায়ার সার্ভিস। 

মাটিরাঙ্গা বিদ্যুৎ অফিস জানায়, ক্রমাগত বৃষ্টির কারণে বিদ্যুতের খুঁটির ওপর গাছ ভেঙে পড়ার ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

Advertisement

মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ মো. হারুন ও জিবক কান্তি বড়ুয়া বলেন, রাত থেকে ক্রমাগত বৃষ্টির কারণে কয়কটি বড় গাছ ভেঙে ও পাহাড় ধসে বিস্তৃত মাটি সড়কে পড়ে যায়। ফলে সড়কে যান চলাচল বিঘ্নিত হয়। যান চলাচল স্বাভাবিক রাখতে মাটিরাঙ্গার ফায়ার সার্ভিসের একটি টিম কাজ করে যাচ্ছে। আশা করছি শিগগিরই যান চলাচল স্বাভাবিক হবে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!