ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খাগড়াছড়িতে অপহৃত কাঠ ব্যবসায়ী উদ্ধার, গ্রেফতার দুই

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২২, ৩১ মার্চ ২০২৪
খাগড়াছড়িতে অপহৃত কাঠ ব্যবসায়ী উদ্ধার, গ্রেফতার দুই
ছবি: ডেইলি বাংলাদেশ

খাগড়াছড়িতে অপহৃত নারায়ণগঞ্জের কাঠ ব‌্যবসায়ী আমিনুল হক ভাসানীকে উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। তি‌নি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার আহসান উল্ল্যাহ বেপারীর ছে‌লে। 

রোববার দুপু‌রে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেছেন খাগড়াছ‌ড়ির পু‌লিশ সুপার মুক্তা ধর।

তিনি জানান, ব্যবসায়ী আমিনুল হক ভাসানী কাঠ ক্রয়ের উদ্দেশ্যে গত ৩০ মার্চ সকা‌লে দীঘিনালায় আসেন। স্থানীয় কাঠ ব্যবসায়ীদের সঙ্গে ব‌্যবসা সংক্রান্ত খোঁজ খবর নেয়ার জন‌্য উপ‌জেলার বোয়ালখালী নতুন বাজার বাসস্ট্যান্ড এলাকায় এলে দুইজন অজ্ঞাতনামা ব্যক্তি কাঠের বাগান দেখানোর কথা বলে দীঘিনালারড় জামতলী এক‌টি সেগুন বাগানে নিয়ে যান। সেখানে অজ্ঞাতনামা আরো ৫ ব্যক্তি তা‌দের সঙ্গে এক‌ত্রিত হ‌য়ে ব‌্যববসায়ীকে মারধর ক‌রেন এবং তার পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। 

Advertisement

ভুক্তভো‌গীর মে‌য়ে বিষয়‌টি মোবাইলের মাধ‌্যমে অবহিত করেন। এতে তাৎক্ষ‌ণিক সায়েন্টিফিক ইনভেস্টিগেশনের মাধ্যমে জামতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অপহৃত কাঠ ব্যবসায়ী আমিনুল হক ভাসানীকে উদ্ধার ক‌রা হয়।

একই সঙ্গে অপহরণের সঙ্গে জ‌ড়িত মো. রাকিব হোসেনকে গ্রেফতার করা হয়। প‌রে রাকিবের স্বীকারোক্তি ও তথ্য অনুযায়ী ঘটনার সঙ্গে সম্পৃক্ত মো. সহিদুল হোসেনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দা‌য়ের করা হয়েছে। পরবর্তী পদ‌ক্ষেপ গ্রহ‌ণে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে এবং অজ্ঞাত‌দের গ্রেফতা‌রে চেষ্টা অব‌্যাহত র‌য়ে‌ছে ব‌লে জানান তি‌নি। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: খাগড়াছড়ি
লিংক সফলভাবে কপি হয়েছে!