নিহতরা হলেন- জেলার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার এলাকার ইয়াছিনের স্ত্রী মিতু আক্তার (২৮) ও তার ছেলে আলভী (১৬ মাস)।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার।
.png)
স্থানীয়রা জানান, দুপুরে ইয়াছিন তার স্ত্রী ও ছেলেকে নিয়ে মোটরসাইকেলযোগে কুমিল্লা থেকে চৌদ্দগ্রাম মিয়াবাজার যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের সদর দক্ষিণ উপজেলা পরিষদ সংলগ্ন মল্লিকা সিএনজি পাম্পের সামনে পৌঁছালে একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ট্রাকচাপায় ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হন। তবে প্রাণে বেঁচে যান মোটরসাইকেলচালক ইয়াছিন।
ওসি ইকবাল বাহার মজুমদার জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় মা ও ছেলের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই নিহতের স্বজনরা মরদেহ বাড়ি নিয়ে গেছেন।