বৃহস্পতিবার সকালে উপজেলার বোরহানগঞ্জ বাজারের পূর্ব মাথায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ সিরাজ উপজেলার কাচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাজি বাড়ির মৃত মো. রফিকুল ইসলামের ছেলে।
জানা গেছে, সিরাজ সাইকেল নিয়ে রাস্তার পাশ দিয়ে হেঁটে নিজের গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে তাকে একটি অ্যাম্বুলেন্স ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
.png)
বোরহানউদ্দিন থানার ওসি মো. জব্বারুল ইসলাম বলেন, যে অ্যাম্বুলেন্সের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু হয়েছে ওই অ্যাম্বুলেন্সটি এবং চালককে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।