এসএম সুলতানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শনিবার এসএম সুলতান ফাউন্ডেশন, জেলা প্রশাসন, সুলতান স্মৃতি সংগ্রহশালাসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ব্যাপক কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল দুপুর সাড়ে ১২টায় কোরআনখানি, শিল্পীর মাজারে পুষ্পস্তবক অর্পণ, মাজার জিয়ারত ও দোয়া মাহফিল।
নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) এম.এম আরাফাত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, আনসার ও ভিডিপির জেলা অ্যাডজুট্যান্ট বিকাশ চন্দ্র দাস, এসএম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুর্বনা রায়, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, সুলতান ফাউন্ডেশনের আজীবন সদস্য সুলতান মাহমুদ, চিত্রশিল্পী বলদেব অধিকারী, এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ ও সেক্রেটারি চিত্রশিল্পী বিমানেষ চন্দ্র বিশ্বাস এ সময় উপস্থিত ছিলেন।
.png)