শুক্রবার (৯ জুলাই) ভোরে এ অগ্নিকাণ্ড ঘটে। এ সময় পার্শ্ববর্তী কয়েকটি দোকানের আংশিক ক্ষতি হয়েছে। সোনা মিয়া উপজেলার খাাশিয়াল ইউনিয়ন চোরখালি গ্রামের মোবারেক মোল্যার ছেলে।
ভুক্তভোগী সোনা মিয়া জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে মুদি দোকান ও গোডাউন তালা মেরে প্রতিদিনের মতো বাড়িতে চলে যান। শনিবার ভোর ৫টার দিকে বাজারের লোকজন তাকে ফোন করে জানায় গোডাউনে আগুন লেগেছে। বাজারে এসে দেখেন স্থানীয়রা আগুন কিছুটা নিয়ন্ত্রণে এনেছেন। পরবর্তীতে কালিয়া ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে অনুমান ৪০ থেকে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
.png)
কালিয়া ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার হুমায়ুন কবির বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।