ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নড়াইলে নয়ন শেখ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ২ জন আটক

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৭, ৩ আগস্ট ২০২৪
নড়াইলে নয়ন শেখ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ২ জন আটক
নয়ন শেখ। ফাইল ফটো

প্রসূতি স্ত্রীকে দেখতে হাসপাতালে যাওয়ার সময় প্রতিপক্ষের হাতে নির্মমভাবে নিহত নড়াইলের লোহাগড়া উপজেলার বয়রা গ্রামের যুবক নয়ন শেখ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। 

আটককৃতরা হলেন নয়ন শেখের চাচা বয়রা গ্রামের গ্রামের গোলজার শেখ ও একই গ্রামের রহমত আলী। 

জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে নয়ন তার স্ত্রীকে লোহাগড়া হাসপাতালে সিজারিয়ান অপারেশন করার জন্য বাড়ি থেকে বের হন। সহযোগী সবুজ কাজীকে নিয়ে মোটরসাইকেলযোগে লোহাগড়া আসা পথে বয়রা গ্রামের তোতা কাজীর বাড়ির সামনে পৌঁছলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাদের মোটরসাইকেলের গতি রোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। 

Advertisement

নয়নের মামাতো ভাই আবু তাহের বলেন, জমিজমা, পূর্বশত্রুতা ও গ্রাম্য কোন্দলের জের ধরে নিহত নয়নের চাচা গোলজার শেখের নেতৃত্বে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। ঘটনার পর নড়াইল সদর হাসপাতালে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়। ওইদিন মাগরিবের পর জানাজা শেষে নিজ বাড়িতে দাফন করা হয়।

লোহাগড়া থানার ওসি কাঞ্চন কুমার রায় বলেন, নয়ন শেখ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। ঘটনার দিন থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে। তবে নয়ন শেখের পরিবারের পক্ষ থেকে এখনো থানায় মামলা দিতে আসেনি। অভিযোগ নিয়ে আসলে এজাহার দায়ের করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নড়াইল
লিংক সফলভাবে কপি হয়েছে!