ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের জেল সুপারকে প্রত্যাহার

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৬, ৮ আগস্ট ২০২৪
কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের জেল সুপারকে প্রত্যাহার
সুব্রত কুমার বালা- ফাইল ফটো

গাজীপুরে ২০৯ বন্দি পালিয়ে যাওয়া ও নিহতের ঘটনায় কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সুপার সুব্রত কুমার বালাকে প্রত্যাহার করেছে জেল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে তার স্থানে নতুন জেল সুপার মাইন উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিন দুপুরে সুব্রত কুমার বালা নিজেই এ কথা স্বীকার করেন। তিনি জানান, তার পরিবর্তে নতুন জেল সুপার মাইন উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

Advertisement

জানা যায়, মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভেতরে থাকা বন্দিরা বিদ্রোহ করেন। এ সময় ২০৯ বন্দি পালিয়ে যান। বাকিরাও কারাগার ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কারারক্ষীরা তাদের নিভৃত করার চেষ্টা করলে তারা কারারক্ষীদের ওপর চড়াও হন। দেয়াল ভেঙে, দেয়াল টপকে, দেয়ালের সঙ্গে বিদ্যুতের পাইপ লাগিয়ে কারারক্ষীদের মারধর করে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে, এর আগেই বন্দিদের মধ্যে ২০৯ জন দেয়াল টপকে পালিয়ে যান। এ সময় নিরাপত্তাকর্মীদের গুলিতে ছয়জনের মৃত্যু হয়। নিহতদের ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!