রোববার সকালে মহাসড়কের শিমরাইল মোড়ে সরেজমিন গিয়ে এমনই চিত্র লক্ষ্য করা যায়।
দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে এখনো যান চলাচল স্বাভাবিক হয়নি।
.png)
সরেজমিন দেখা যায়, সকাল থেকেই দূরপাল্লার যানবাহন থেকে শুরু করে আঞ্চলিক যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে বর্তমানে শুধুমাত্র বিভিন্ন অটোরিকশা চলাচল করতে দেখা গেছে। এদিকে সকালের দিকে কিছুসংখ্যাক ট্রাক ও কার্ভাডভ্যান চট্টগ্রামের দিকে যাওয়ার চেষ্টা করলে এইসব যানবাহনগুলোকে শিক্ষার্থীরা আটকে রাখে। এর ফলে মহাসড়কে বর্তমানে সুনশান অবস্থা বিরাজ করছে।
রহমতুল্লাহ নামের এক চাকরীজীবী বলেন, অফিসে যাওয়ার জন্য মহাসড়কে এসে দেখি কোনো যানবাহন নেই। তাই বাধ্য হয়ে পায়ে হেঁটে কর্মস্থলে যাচ্ছি।
সৈকত নামের আরেক যাত্রী বলেন, এক জরুরি কাজে ঢাকার উদ্দেশ্যে বের হয়েছিলাম। কিন্তু কোনো যানবাহন না থাকায় রিকশা দিয়ে ভেঙে ভেঙে গন্তব্যস্থলে যেতে হচ্ছে।
কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন বলেন,সকাল থেকে সড়ক আন্দোলনকারীরা মহাসড়ক বন্ধ করে রেখেছে। আর গতকাল রাত থেকেই মহাসড়কে গাড়ির চাপ কম রয়েছে। আমরা যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছি।