এক কারা কর্মকর্তা বলেন, এ কারাগারে ৯ জন পরীক্ষার্থী রয়েছেন। জামিনের কাগজপত্র পাওয়ার পর যাচাইবাছাই শেষে সাতজনকে মুক্তি দেওয়া হবে।
কাশিমপুর কেন্দ্রীয় হাই সিকিউরিটি কারাগারের জেল সুপার সুব্রত কুমার বালা বলেন, শনিবার সকালে চারজন এবং বিকেলে আরো তিনজন পরীক্ষার্থীকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।
.png)
তিনি বলেন, এসব শিক্ষার্থীরা নরসিংদী কারাগার থেকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে এসেছিলেন। তাদের জামিনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে শনিবার মুক্তি দেওয়া হয়েছে। কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত এসব শিক্ষার্থীকে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।