শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নোয়াখালী টু কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের সোনাইমুড়ী উপজেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু হামজা উপজেলার পূর্ব দৌলতপুর গ্রামের মো. শাহাদাত হোসেনের ছেলে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সুলতান উদ্দিন বলেন, শুক্রবার সন্ধ্যায় সোনাইমুড়ী বাজার থেকে যাত্রীবাহী একটি অটোরিকশা বেগমগঞ্জের চৌরাস্তার উদ্দেশে রওনা দেয়। যাত্রা পথে অটোরিকশাটি নোয়াখালী টু কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের সোনাইমুড়ী উপজেলা পরিষদের সামনে পৌঁছালে একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে চালক আব্দুর রহিমসহ তিন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে শিশু হামজাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে নিহত শিশুর মা নাহিদ আক্তারসহ গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।
.png)
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি রুহুল আমিন বলেন, এ ঘটনায় অটোরিকশায় থাকা তিন যাত্রীসহ চালক গুরুতর আহত হন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। বাস ও অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে আসে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।