ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ব্রাজিলে সেতুর পিলারে বাসের ধাক্কায়, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৪, ৬ জুলাই ২০২৪
ব্রাজিলে সেতুর পিলারে বাসের ধাক্কায়, নিহত ১০
ছবি: সংগৃহীত

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে সেতুর পিলারে সঙ্গে একটি বাসের ধাক্কায় অন্তত ১০ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরো ৪২ জন। শুক্রবার (৫ জুলাই) দেশটির সাও পাওলো রাজ্যে এই দুর্ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম রয়টার্সের খবরের তথ্যানুযায়ী, শুক্রবার যাত্রীবাহী বাসটি রাজ্যের একটি সেতুর পিলারে ধাক্কা দেয়। এতেই ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, রাজ্যের রাজধানী সাও পাওলো থেকে প্রায় ১৭০ কিলোমিটার পশ্চিমে ইতাপেটিনিঙ্গা শহরের কাছে স্থানীয় সময় মধ্যরাতের ঠিক পরে এই দুর্ঘটনাটি ঘটেছে। বাসটি ইতাপেভা থেকে অ্যাপারেসিদা যাচ্ছিল।

আহতদের ইতাপেটিনিঙ্গা এবং পার্শ্ববর্তী শহর সোরোকাবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য  জানিয়েছে কর্তৃপক্ষ।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!