ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নদীতে মিলল নবজাতকের লাশ

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪১, ১ আগস্ট ২০২৪
নদীতে মিলল নবজাতকের লাশ
বাসন্ডা নদী। ফাইল ফটো

ঝালকাঠির বাসন্ডা নদীতে ভাসমান অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। জন্মের পরপরই নবজাতকটিকে কেউ নদীতে ফেলে দিয়েছে বলে ধারণা পুলিশ ও স্থানীয়দের। 

ঝালকাঠি সদর উপজেলার চামটা এলাকার বাসন্ডা নদী থেকে বৃহস্পপতিবার বিকেলে ওই নবজাতকের লাশটি উদ্ধার করে স্থানীয় লোকজন। খবর পেয়ে ঝালকাঠি থানা পুলিশ লাশটি থানায় নিয়ে যায়। 

পুলিশ ও স্থানীয়রা জানান, চামটা বাজার এলাকার বাসন্ডা নদীতে ভাসমান অবস্থায় একটি নবজাতকের লাশ দেখতে পান স্থানীয়রা। পরে তারা লাশটি উদ্ধার করে স্থানীয় মুকুল হাওলাদারের রাইস মিলের সামনে ঘাটলার ওপর তুলে রাখে। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি থানায় নিয়ে আসেন। ময়নাতদন্তের জন্য লাশটি ঝালকাঠি সদর সাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ। 

Advertisement

ঝালকাঠি সদর থানার এসআই সরোয়ার হোসেন জানান, নদীতে ভেসে আসা একটি মেয়ে নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। নবজাতকটির ময়নাতদন্ত সম্পন্ন করে স্থানীয় পৌর কবরস্থানে দাফন করা হয়েছে। এছাড়া এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। তবে কে বা কারা এভাবে নবজাতক শিশুটি নদীতে ফেলে গেছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।   

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ঝালকাঠি
লিংক সফলভাবে কপি হয়েছে!