নিহতরা হলেন- বশার শেখ (৪০) ও খায়ের শেখ (৩৫)। তারা উপজেলার বিশ্বম্ভরদী গ্রামের রাহেন শেখের ছেলে। এ ঘটনায় নিহতের বাড়িতে চলছে শোকের মাতম।
বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার ডোমরাকান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মুকসুদপুর থানার ওসি আশরাফুল আলম।
.png)
তিনি জানান, দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুরের ডোমরাকান্দি নামক স্থানের লাম-মিম হোটেলের সামনে বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাস এবং একইদিক থেকে আসা ঢাকাগামী ট্রাক ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা থাকা দুই ভাই মারা যান। আহত হন অটোরিকশা চালক। পরে পুলিশ লাশ উদ্ধার করে গোপালগঞ্জ মর্গে প্রেরণ করে এবং আহত অটোরিকশা চালককে চিকিৎসার জন্য রাজৈর হাসপাতালে ভর্তি করে।
ওসি আরো জানান, এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা যায়নি। তবে বাস ও ট্রাক আটক করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং রাস্তায় যান চলাচল স্বাভাবিক আছে।