বুধবার দুপুরে দর্শনা পৌরশহরের কাঁচাবাজার এলাকা থেকে সোনার বারসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- দর্শনার শ্যামপুর গ্রামের রেজাউল (৪৪) ও ইসরাফিল (৩০)।
.png)
জানা গেছে, দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে দর্শনা এলাকায় অভিযানে চালায় ডিবি পুলিশ। এ সময় লোকনাথপুর এলাকায় একটি মোটরসাইকেলের গতিবিধি তাদের সন্দেহ হয়। তখন মোটরসাইকেলটি অনুসরণ করে দর্শনা কাঁচাবাজার এলাকা পর্যন্ত পৌঁছালে এর গতিরোধ করা হয়। এ সময় মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করেন দুই আরোহী। পরে ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়। এদের মধ্যে রেজাউলের কোমর একটি ব্যাগ জব্দ করা হয়। পরে সেই ব্যাগ থেকে চারটি সোনার বার উদ্ধার করে ডিবি পুলিশ। যার আনুমানিক বাজারমূল্য তিন কোটি ৮০ লাখ টাকা।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নাজিম উদ্দিন আল আজাদ জানান, আটককৃতদের বিরুদ্ধে দর্শনা থানায় মামলার প্রস্তুতি চলছে।