মঙ্গলবার (৩০ জুলাই) সকালে মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের চালিমিয়া গ্রামের মোল্যাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বাবুখালী পুলিশ ক্যাম্প ইনচার্জ সুকুমার রায় (এসআই) জানান, মঙ্গলবার সকালে কৃষি জমিতে সেচ দিতে গিয়ে প্রথমে সাবু মোল্যা বিদ্যুতায়িত হন। এ সময় পাশে থাকা স্ত্রী সীমা বেগম তাকে বাঁচাতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। পরে স্বজনরা বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে অচেতন অবস্থায় স্বামী-স্ত্রীকে উদ্ধার করেন। প্রথমে বাবুখালী বাজারে নেয়া হয়। পরে মাগুরা সদর হাসপাতালে নিলে চিকিৎসক সীমা বেগমকে মৃত ঘোষণা করেন এবং তার স্বামী হাসপাতালে ভর্তি রয়েছেন।
.png)
মহম্মদপুর থানার ওসি বোরহান উল ইসলাম বলেন, অসতর্কতার কারণে বিদ্যুতায়িত স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রীর মৃত্যু হয়েছে। স্বামী হাসপাতালে ভর্তি রয়েছেন। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।