সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের হাসপাতাল চত্বর সংলগ্ন এলাকার ওই হোটেলে অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহম্মেদ।
এ সময় কলাপাড়া থানা পুলিশের সদস্য ও উপজেলা সেনিটারি ইন্সপেক্টর মৃনাল চন্দ্র দেবনাথ উপস্থিত ছিলেন।
.png)
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহম্মেদ জানান, বেশ কয়েকদিন ধরে ওই হোটেলে ব্যবসায়ী পঁচা মুরগি রান্না করে বিক্রি করে আসছিলো। সকালে দোকানে অভিযান চালিয়ে এক বস্তা দুর্গন্ধযুক্ত পঁচা মুরগি উদ্ধার করা হয়। পরে এসব মুরগি মাটিচাপা দেওয়া হয়েছে।