ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভারতে পাচারকালে দুই কোটি টাকার সোনার বার উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৬, ২৯ জুলাই ২০২৪
ভারতে পাচারকালে দুই কোটি টাকার সোনার বার উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

ভারতে পাচারকালে সাতক্ষীরার ভাদিয়ালী সীমান্ত এলাকা থেকে চারটি সোনার বিস্কুটসহ ইয়াকুব আলী (৫৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। তিনি কলারোয়া উপজেলার রাজাপুর গ্রামের সাদেক আলী সরদারের ছেলে।

সাতক্ষীরার ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, ভারতে সোনা পাচার করা হবে এমন খবরের ভিত্তিতে বিজিবি মাদ্রা বিওপির একটি দল সোমবার সকালে ভাদিয়ালী সীমান্তে অবস্থান নেয়। এ সময় সীমান্তের দিকে হাঁটতে থাকা ইয়াকুব আলীকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে কোমরে গামছার মধ্যে পেঁচানো অবস্থায় চারটি সোনার বিস্কুট পাওয়া যায়।

জব্দকৃত সোনার ওজন ১ কেজি ৮শ’ গ্রাম। যার বাজারমূল্য আনুমানিক দুই কোটি টাকা। আটককৃত ইয়াকুব আলীকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে এবং জব্দকৃত সোনা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!