ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সৌদিতে প্রাইভেটকার চাপায় প্রাণ গেল মিস্টার আলীর

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৫৬, ২৮ জুলাই ২০২৪
সৌদিতে প্রাইভেটকার চাপায় প্রাণ গেল মিস্টার আলীর
নিহত মিস্টার আলী। ছবি: সংগৃহীত

সৌদিতে প্রাইভেটকার চাপায় মিস্টার আলী নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রোববার দেশটির সময় ভোর ৫টার দিকে আল তাসিম শহরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিস্টার আলী জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউপির আদারভিটা গ্রামের নজরুল ইসলামের ছেলে।

নিহত মিস্টার আলীর ছোট ভাই রাজ্জাক আলী জানান, ২০২২ সালে জীবিকার তাগিদে সৌদি আরবে যান মিস্টার আলী। সেখানে তিনি আল তাসিম শহরে মহাসড়কে ক্লিনারের কাজ করতেন। প্রতিদিনের মতো ভোরে কাজ করার সময় পেছন থেকে আসা একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মিস্টার আলীর মৃত্যু হয়।

Advertisement

পরে সৌদির পুলিশ তার লাশ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। লাশ সেই হাসপাতালের মর্গে রয়েছে। দেশে মিস্টার আলীর স্ত্রী ও দুটি ছেলে সন্তান রয়েছে।
 
ইউপি সদস্য রাশেদুল ইসলাম বলেন, আড়াই বছর আগে সংসারের আর্থিক সচ্ছলতার স্বপ্ন নিয়ে সৌদি যান মিস্টার আলী। রোববার সকালে কাজ করার সময় পেছন থেকে একটি প্রাইভেটকার তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তবে নিহত মিস্টার আলীর লাশ দেশে ফিরিয়ে আনতে সরকারের কাছে দাবি করেছেন তার পরিবার।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!