রোববার (২৮ জুলাই) দুপুরে উপজেলার নারুয়া ইউনিয়নের মৃগী-নারুয়া সড়কের বড় ঘি-কমলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার কালুখালী উপজেলার সাওরাইল গ্রামের অটোভ্যানচালক হাসেম মণ্ডল (৫০) ও তার মেয়ে হালিমা বেগম (২৭)। দুর্ঘটনায় বিউটি আক্তার (৩৪) নামে আরেক নারী আহত হয়েছেন।
.png)
স্থানীরা জানান, দুপুর ২টার দিকে একটি পিকআপভ্যান নারুয়া থেকে কালুখালীর মৃগীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে বড় ঘি-কমলা এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা ব্যাটারিচালিত ভ্যানচালক হাসেম মণ্ডলের ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হালিমা বেগম মারা যান। গুরুতর আহত হাসেম মণ্ডলকে তাৎক্ষণিক পাংশা হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান। এ সময় আহত বিউটি আক্তারকে ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
বালিয়াকান্দি থানার ওসি মো. আলমগীর হোসেন ঘটনার সতত্য নিশ্চিত করেছেন।