ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লঘুচাপে উত্তাল সাগর, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত 

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১০:২০, ২৮ জুলাই ২০২৪
লঘুচাপে উত্তাল সাগর, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত 
ফাইল ফটো

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সুস্পষ্ট লঘুচাপ আকারে অবস্থান করছে। উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় পায়রাসহ সব সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

এদিকে, সব ধরনের মাছ ধরার ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় গত চারদিন ধরে বৃষ্টিপাত হচ্ছে। এতে বিভিন্ন নিচু স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। 

শনিবার (২৭ জুলাই) সকাল ৯টা থেকে রোববার (২৮ জুলাই) সকাল ৯টা পর্যন্ত জেলায় ২৯.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। 

Advertisement

কলাপাড়ার টিয়াখালীর পশ্চিম বাদুরতলী গ্রামের হাসনাইন বলেন, চারদিন ধরে বৃষ্টি এখন ঘরের মধ্যেও পানি ঢুকেছে। আমাদের ভোগান্তির শেষ নেই। 

একই এলাকার শিহাব হোসেন জানান, বৃষ্টির পানি পুকুরে তলিয়ে সব মাছ ভেসে গেছে। উঠোনে হাটু সমান পানি। দুর্ভোগে আছি।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানান, আগামী ৭২ ঘণ্টা উপকূলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। সেইসঙ্গে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!