ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর সতর্ক সংকেত 

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৩, ৩০ সেপ্টেম্বর ২০২৩
সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর সতর্ক সংকেত 
ফাইল ফটো

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখতে বলা হয়েছে। 

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী।

তিনি বলেন, লঘুচাপটি নিম্নচাপে রূপ নিবে কি না সেটা এখনো বলা যাচ্ছে না। তবে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া এবং ভারী বর্ষণ হতে পারে।

Advertisement

আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তরপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে মধ্য-উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। উত্তাল হয়ে উঠেছে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। উপকূলে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

উপকূলীয় এলাকা দিয়ে যেকোনো সময় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরসমূহকে আজও ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছ ধরা ট্রলারসমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!