ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেটে অবৈধভাবে বালু উত্তোলন, প্রশাসনের অভিযান

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৭, ২৭ জুলাই ২০২৪
সিলেটে অবৈধভাবে বালু উত্তোলন, প্রশাসনের অভিযান
ছবি: ডেইলি বাংলাদেশ

সিলেটের জৈন্তাপুর উপজেলার অন্যতম পর্যটন কেন্দ্র লালাখাল। সেখানে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে উত্তোলন করা প্রায় ৩শ’ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। 

শনিবার সকাল সাড়ে ৯টা হতে সাড়ে ১০টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

অভিযানের নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া। অভিযানে উপস্থিত ছিলেন, জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী।

Advertisement

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া বলেন, সারি-৩ রিটভুক্ত অঞ্চলে দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় আনুমানিক ৩শ’ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে নিয়মিত অব্যাহত থাকবে।  

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: বালু সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!