মৃত জেলের নাম হারুন আকন (৬১)। তিনি উপজেলার কাঁকড়াবুনিয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, গত বুধবার (২৪ জুলাই) বিকেলে ছেলে নান্নু আকন ও মাঝি নিখিল গোলদারের সঙ্গে নিয়ে পায়রা নদীতে ছোট নৌকাযোগে মাছ ধরতে যান হারুন। রাত ৮টার দিকে মাছ ধরা শেষে তীরে ফেরার সময় নৌকাটি তীব্র স্রোতে উল্টে যায়। এ সময় ছেলে নান্নু ও নিখিল সাঁতার কেটে তীরে ফিরলেও নিখোঁজ হন আকন। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পাননি। ৩৬ ঘণ্টা পর শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে পাশের মজিদবাড়িয়া ইউনিয়নের কুদবারচর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
.png)
মির্জাগঞ্জ থানার ওসি হাফিজুর রহমান বলেন, পরিবারের লোকজন হারুন আকনের লাশ শনাক্ত করেছেন। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।