ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মধুমতি নদীতে ভেসে উঠল স্কুলছাত্রের লাশ

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৮, ২৫ জুলাই ২০২৪
মধুমতি নদীতে ভেসে উঠল স্কুলছাত্রের লাশ
ফাইল ফটো

ফরিদপুরে মধুমতি নদীতে ভাসমান অবস্থায় এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে মধুখালী উপজেলার কামারখালী ইউপির বকশিপুর-গয়েশপুর এলাকায় মধুমতি নদীতে লাশটি দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে নিহতের স্বজনরা লাশ উদ্ধার করে।

৯ বছর বয়সী স্কুলছাত্র আবীর মোল্লা মাগুরা জেলার শ্রীপুর উপজেলার দাড়িয়াপুর ইউপির বরুচারা গ্রামের বাসিন্দা রিকশা ও সাইকেল মেকানিক রমজান মোল্লার ছেলে। তিন বোনের পর জন্ম নেওয়া অবীর ছিল সবার ছোট।

জানা গেছে, আবীর সাঁতার জানতো না। গতকাল বুধবার দুপুর ২টার দিকে মাগুরার শ্রীপুরে গড়াই নদীতে গোসল করতে গিয়ে সে পানিতে ডুবে যায়। এলাকাবাসী নদীতে খোঁজাখুজি করে আবীরকে উদ্ধার করতে না পেরে শ্রীপুর দমকল বাহিনীকে খবর দেয়। বিকেল ৪টার থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দমকল বাহিনীর ডুবুরিরা নদীতে তল্লাশী করে আবীরের কোনো সন্ধান বের করতে পারেনি।

Advertisement

শ্রীপুর দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, ওই শিশু শিক্ষার্থী ডুবে যাওয়ার পর খুলনা থেকে সাত সদস্য বিশিষ্ট একটি ডুবুরি দল বুধবার বিকেল ৪টা থেকে উদ্ধার অভিযান শুরু করে। তবে তিন ঘণ্টা চেষ্টা করে সন্ধ্যা ৭টা পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।

তিনি আরো বলেন, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঘটনাস্থল থেকে অন্তত ২০ কিলোমিটার দক্ষিণে আবীরের লাশ ফরিদপুরের মধুখালির বকশিপুর-গয়েশপুর এলাকায় গড়াই নদীর ভাটিতে মধুমতি নদীতে ভেসে ওঠে। পরে পরিবারের সদস্যরা লাশটি বাড়িতে এনে দাফন করা হয়।

মাগুরার শ্রীপুরের দাড়িয়াপুর ইউপি চেয়ারম্যান আব্দুল সবুর বলেন, তিন মেয়ের পর আবীর ছিল একমাত্র ছেলে। তাই মা-বাবার পাশাপাশি বোনদেরও অতি আদরের ছোট ভাই ছিল সে। আবীরের মৃত্যুতে পরিবারের সদস্যদের পাশাপাশি প্রতিবেশীরা শোকে মুহ্যমান।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ফরিদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!