বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার দড়ি উমাজুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত বিবেক হিরা দড়ি উমাজুড়ি গ্রামের বিমল হীরার ছেলে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওঝা হিসেবে সাপে কামড়ানো রোগীর চিকিৎসা করতেন বিবেক হিরা। এলাকার মানুষকে সাপে কামড়ালে তিনি ঝাড়ফুঁক করতেন। বৃহস্পতিবার সকালে মাছধরা জালে একটি বিষধর সাপ আটকে যায়। সাপটি ধরতে গেলে হঠাৎ তাকে কামড় দেয়। এতে অসুস্থ হন তিনি। দ্রুত তাকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মামুন হাসান জানান, মৃত অবস্থায় বিবেক হীরাকে জরুরি বিভাগে আনা হয়েছিল।