ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৩ সপ্তাহেও খোঁজ মেলেনি তরুণীর

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩০, ২৬ জুলাই ২০২৪
৩ সপ্তাহেও খোঁজ মেলেনি তরুণীর
নিখোঁজ আছমা খাতুন

ঝিনাইদহে তিন সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন আছমা খাতুন নামে এক তরুণী। সন্ধান পেতে সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন ওই তরুণীর বাবা। নিখোঁজ আছমা খাতুন সদর উপজেলার কুশবাড়িয়া গ্রামের ইবাদৎ বিশ্বাসের মেয়ে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২ জুলাই সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হন ওই তরুণী। পরে আর বাড়িতে ফিরে আসেনি। তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি তার সন্ধান।
 
নিখোঁজ তরুণীর বাবা ইবাদৎ বিশ্বাস বলেন, আমার মেয়ে আছমা সেদিন সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়। গভীর রাত হয়ে গেলেও বাড়িতে না ফেরায় তাকে খোঁজাখুঁজি করতে থাকি। আত্মীয়-স্বজনদের বাড়িতেও না পেয়ে থানা-পুলিশের দ্বারস্থ হয়েছি। তিন সপ্তাহ পার হয়ে গেলেও মেয়েকে না পেয়ে আমরা উৎকণ্ঠার মধ্যে রয়েছি।

সদর থানার ওসি শাহীন উদ্দিন বলেন, ওই তরুণী নিখোঁজের ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ওই তরুণীর সন্ধানে কাজ করছে পুলিশ।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!