মৃত উপমা উপজেলার পূর্ব শ্রীকোল গ্রামের হেমায়েত বিশ্বাসের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন মৃতের মামা রোকন বিশ্বাস।
পরিবার সূত্রে জানা যায়, তিনদিন আগে উপমা তার মা-বাবার সঙ্গে নানা আমিন উদ্দিন বিশ্বাসের বাড়িতে আসে। বুধবার সকালে বাবা হেমায়েত বিশ্বাস তার কর্মস্থল ঝিনাইদহে রওনা দেন। এ সময় উপমা তার মামাতো বোনের সঙ্গে মহেশপুর এলাকায় ছোট গড়াই নদীতে গোসল করতে যায়। সাঁতার কাটতে না জানায় সে পানিতে ডুবে যায়। এ সময় তার সঙ্গে থাকা মামাতো বোনের চিৎকারে স্থানীয়রা উপমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)