ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে পোশাক কারখানায় ফিরেছে কর্মচাঞ্চল্য

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৫, ২৪ জুলাই ২০২৪
গাজীপুরে পোশাক কারখানায় ফিরেছে কর্মচাঞ্চল্য
ছবি: ডেইলি বাংলাদেশ

সাধারণ ছুটির কারণে টানা তিনদিন বন্ধ থাকার পর গাজীপুরের পোশাক কারখানাগুলো বুধবার খুলেছে। প্রতিদিনের ন্যায় পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ দিতে সকালে বাসা থেকে বের হয়ে কারখানায় যান। শ্রমিক-কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে কারখানাগুলোতে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

গাজীপুর মিমি ডিজাইনের পোশাক শ্রমিক শাহিনা আক্তার বলেন, বৃহস্পতিবার কারখানার বেতন প্রদান করে। এখন স্বাভাবিক পরিস্থতি হওয়ায় আশা করছি অর্থ কষ্ট দূর হবে। 

গাজীপুরে প্রিন্ট নেটওয়ার্কের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাসান সোহেল বলেন, বুধবার সকালে কারখানা খুললেও হাতে তেমন কাজ নেই। নতুন কোনো অর্ডারও নেই। নতুন অর্ডার পাওয়ার পর স্বাভাবিক উৎপাদনে যেতে কয়েকদিন সময় লাগতে পারে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!