ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পায়রা বন্দরে কয়লা খালাসে ব্যস্ত সেই ‘এমভি আব্দুল্লাহ’

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৭, ২৪ জুলাই ২০২৪
পায়রা বন্দরে কয়লা খালাসে ব্যস্ত সেই ‘এমভি আব্দুল্লাহ’
ছবি: সংগৃহীত

কয়েক মাস আগে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘এমভি আব্দুল্লাহ’ সোমালিয়ান জলদস্যুরা ছিনতাই করেছিল। সেই থেকেই জাহাজটি পুরো বিশ্ব চেনে। তবে সারাদেশ যখন স্থবির তখন পায়রা বন্দরে কয়লা খালাসে ব্যস্ত এমভি আব্দুল্লাহ। আর এই কয়লা সচল পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র।

চলতি মাসেই পায়রা সমুদ্র বন্দরে ভিড়েছে ৮টি বিদেশি জাহাজ। বন্দর সংশ্লিষ্টরা বলছেন, বিকল্প ব্যবস্থাপনায় বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক রাখতে তারা কাজ করছেন।

পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপপরিচালক আজিজুর রহমান জানান, পায়রা বন্দরের পণ্য লোডিং-আনলোডিং কার্যক্রম স্বাভাবিক রয়েছে। গত ১৮ জুলাই MV sea spirit এবং MV Abdullah নামে দুটি মাদার ভ্যাসেল পায়রা বন্দরে ভেড়ে। এছাড়া ১৯ জুলাই MV Bright কয়লা খালাস করে বন্দর ত্যাগ করে।

Advertisement

তিনি আরো জানান, জুলাই মাসে এ পর্যন্ত বন্দরে ৮টি মাদার ভ্যাসেল পায়রা বন্দরে আসে। এ থেকে সরকারের প্রায় অর্ধশত কোটি টাকা রাজস্ব আয় হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আব্দুল্লাহ আল-মামুন চৌধুরী জানান, বন্দরে প্রায় দেড় হাজার শ্রমিক কাজ করছেন। তাদের নিরাপত্তা, কাজের পরিবেশ নিশ্চিত করাসহ সরকারের জারি করা কারফিউ, সব কিছু মাথায় রেখেই পুরো কার্যক্রম সচল রাখা হয়েছে।

উল্লেখ্য, গত ১২ মার্চ মোজাম্বিক থেকে ৫৫ হাজার টন কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে সোমালিয়ার দস্যুরা ২৩ নাবিকসহ এমভি আব্দুল্লাহ জাহাজটি জিম্মি করেছিল। দেশটির উপকূল থেকে ৬০০ নটিক্যাল মাইল দূরে ভারত মহাসাগর থেকে জাহাজটি জিম্মি করেছিল সশস্ত্র জলদস্যুরা। ১৪ এপ্রিল ভোররাতে জাহাজটি জলদস্যুমুক্ত হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!