আহতরা হলেন মাদারীপুর পৌরসভা কলেড রোড এলাকার দুলাল হাওলাদারের ছেলে তায়েব হাওলাদার ও ফিরোজ হাওলাদারের ছেলে আশিক হাওলাদার। বাকিদের নাম তাৎক্ষণিক পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, আধিপত্য নিয়ে শহরের আমিরাবাদ এলাকার মুন্নার সঙ্গে কলেড রোড এলাকার তায়েবের বিরোধ চলে আসছিল। ইউআই স্কুল মাঠে ফুটবল খেলা শেষে সন্ধ্যায় বিশ্রাম নিচ্ছিল তায়েব সমর্থকরা। এ সময় আমিরাবাদ এলাকার মুন্নার নেতৃত্বে তায়েবের লোকজনের ওপর রিফাত, আদনান, আশিকসহ বেশ কয়েকজন হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এ খবর ছড়িয়ে পড়লে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে টেঁটাবিদ্ধসহ আহত হয় ৬ জন।
.png)
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরে আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে। তাদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন চিকিৎসক।
মাদারীপুর সদর মডেল থানার ওসি সালাহ উদ্দিন আহমেদ বলেন, কিশোর গ্যাং- এর দুইপক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।