মৃত কুলসুম বেগম (৪৮) খারপাড়া এলাকার সুমন মিয়ার স্ত্রী ও তার ছেলে আরিফুল ইসলাম (১৯)। এ ঘটনায় কুলসুম বেগমের মেয়ে সানজিদা আক্তার আহত হয়েছেন।
ঘটনা সত্যতা নিশ্চিত করে কসবা থানার ওসি রাজু আহমেদ জানান, কিছু দিন আগে সুমন মিয়া তার বসতবাড়িতে টিনের একটি ঘর তৈরি করেছিলেন। সোমবার সন্ধ্যার দিকে তার ছেলে আরিফুল ঘরে বিদ্যুতের লাইনের কাজ করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পষ্ট হন। পরে ছেলেকে বাঁচাতে গিয়ে মা কুলসুম বেগমও বিদ্যুৎস্পষ্ট হন। পরে ঘরে থাকা তার বোন এসে দুইজনকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয় লোকজন তিনজনকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মা ও ছেলেকে মৃত ঘোষণা করেন। আহত সানজিদাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
.png)