ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজবাড়ীতে শাটল ট্রেনের বগি লাইনচ্যুত 

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৩, ১৫ জুলাই ২০২৪
রাজবাড়ীতে শাটল ট্রেনের বগি লাইনচ্যুত 
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে পোড়াদহগামী শাটল ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

সোমবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৭টায় দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে এসে দৌলতদিয়া ঘাট ও গোয়ালন্দ বাজার স্টেশনের মাঝামাঝি জায়গায় ট্রেনটি লাইনচ্যুত হয়।

এতে গোয়ালন্দ ঘাট স্টেশনের (দৌলতদিয়া) সঙ্গে রাজবাড়ীর ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে দুপুরের আগে এই রুটে আর কোনো ট্রেন নেই এবং এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আব্দুর রহমান চৌধুরী।

তিনি জানান, শাটল ট্রেনটি রাজবাড়ী স্টেশন থেকে সকাল ৬টা ১৫ মিনিটে দৌলতদিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে যায়। এরপর দৌলতদিয়া ঘাট থেকে সকাল সাড়ে ৭টায় ট্রেনটি পোড়াদহের উদ্দেশে ঘাট থেকে ছেড়ে আসে। পরে ট্রেনটি গোয়ালন্দ বাজার স্টেশনের আগে এসে একটি চাকা লাইনচ্যুত হয়। ট্রেনটি উদ্ধার করার জন্যে এরই মধ্যে রাজবাড়ী থেকে টিম পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!