ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪১, ৩০ জুন ২০২৪
বগুড়ায় ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
ছবি: সংগৃহীত

বগুড়ার গাবতলীতে সান্তাহার থেকে বোনারপাড়াগামী লোকাল ট্রেন লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে বগুড়া, গাইবান্ধা, রংপুর, পঞ্চগড় ও লালমনিরহাটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রোববার এ দুর্ঘটনা ঘটে।

বগুড়া রেলওয়ে স্টেশন মাস্টার সাজেদুর রহমান গণমাধ্যমকে জানান, রোববার রাত ৯টার দিকে বগুড়ার গাবতলী রেলস্টেশনের কাছে সান্তাহার থেকে বোনারপাড়াগামী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়।

তিনি জানান, বগি লাইনচ্যুত হওয়ায় আগামী কয়েক ঘণ্টা বগুড়া, গাইবান্ধা, রংপুর, পঞ্চগড় ও লালমনিরহাট থেকে ঢাকাগামী ট্রেন চলাচল বন্ধ থাকবে।

Advertisement

স্টেশন মাস্টার আরো বলেন, বগি উদ্ধারে শিগগিরই একটি ট্রেন গাবতলী স্টেশনের দিকে যাচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ:  বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!