পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার কলেজ শেষ করে ফেনীর মহিপাল থেকে একটি যাত্রীবাহী বাসে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী সামির। বাসটি মহাসড়কের ফতেহপুর পর্যন্ত যাওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারের উপরে উঠে যায়। তাৎক্ষণিক পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এগিয়ে এসে আহত সামীরকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।
মহিপাল হাইওয়ে পুলিশের ওসি মোস্তফা কামাল জানান, দুর্ঘটনাস্থল থেকে তিনজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। ক্ষতিগ্রস্ত বাসটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
.png)